সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: 


গ্রামবাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে জনপ্রিয় করে তোলা এবং তরুণদের খেলাধুলামুখী করতে সাতক্ষীরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট-২০২৬’।


শুক্রবার (৩১ জুলাই) ঐতিহাসিক পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার দক্ষিণ পার্শ্বস্থ আমবাগান প্রাঙ্গণে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে লায়ন্স ক্লাব পূর্বপাড়া, পুরাতন সাতক্ষীরা। খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।


সকালে টুর্নামেন্টের উদ্বোধনের পর বিকেলে অনুষ্ঠিত হয় রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী। ফাইনালে লায়ন্স ক্লাব ৩৪-২২ পয়েন্টে বলাকা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল হাকিম ও আবু মুসা।


এ সময় আলাল উদ্দিন সরদার, জাহাঙ্গীর আলম, রহমত আলীম, রফিকুল ইসলাম, তারেক মাহমুদ, ছোট খোকন, ইলিয়াস ও মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় ও ঐতিহ্যবাহী খেলা। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে। উপস্থিত দর্শকরাও আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ