শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিগত চার মাস যাবৎ নিরলসভাবে কাজ করে চলেছেন মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তারের একদল সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন টিম। একটানা কাজ করতে করতে কেউ যেন ঝিমিয়ে না পড়ে, সেজন্য মাঝেমধ্যে কর্মীদের নিয়ে আনন্দ বিনোদন করে থাকেন হাজী মোঃ আব্দুস সাত্তার।
এই ধারাবাহিকতায় আজ শনিবার ৪ঠা এপ্রিল ২০২৬ সিরাজগঞ্জ পৌর পার্কে দিনব্যাপী এই মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় সবার উদ্দেশ্যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন হাজী মো:আব্দুস সাত্তার। তিনি বলেন, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তিনি খারাপ কাজ কখনোই করবেন না এবং কোন কাজে ফাঁকি দেবেন না।

ওই ব্যক্তির চেয়ে ভালো ব্যক্তি আর কে হতে পারে.? যে নিজে ভালো কাজ করে এবং অপর ভাই কে ভালো কাজ করতে পরামর্শ দেয়। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আমরা কেউ থাকবো না। এজন্য কাউকে ঠকিয়ে আমরা যেন বড় না হই এই মন মানসিকতা আমাদের থাকতে হবে।
পরে বাউল শিল্পী আব্দুল্লাহ এর সুরেলা কন্ঠে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সদস্যগণ নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। সবশেষে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।এসময় হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মাঝেমধ্যে এরকম আনন্দ বিনোদন করলে সবার মন ভালো থাকবে। সবাই কাজের প্রতি মনোযোগী হবে, কেউ কাজে ফাঁকি দিবে না।
আপনার মতামত লিখুন :