নোয়াখালী সরকারি ম্যাটসে কর্মকর্তার যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী।।


নোয়াখালী সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর এক কর্মকর্তার পুনরায় যোগদানের চেষ্টা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের সাবেক প্রধান সহকারী মো. কামরুল যোগদান করতে এলে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।


শিক্ষার্থীদের অভিযোগ, গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে ওই কর্মকর্তা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্বে তাকে অন্যত্র বদলি করা হয়েছিল বলে শিক্ষার্থীরা জানায়।


তবে সম্প্রতি তিনি পুনরায় নোয়াখালী সরকারি ম্যাটসে বদলি হয়ে আসেন। বুধবার যোগদান করতে এলে বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা বলেন, নানা অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে পুনরায় এই প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ