সিরাজগঞ্জের প্রান্তিক জনপদে হাতি দেখিয়ে চলছে জিবীকা নির্বাহ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।


আগেকার দিনে গ্রামগঞ্জে, শীত মৌসুমে , এবং বৈশাখী মেলায় জনগণের মাঝে বিনোদনের জন্য চলতো সার্কাস, যাত্রা, পুতুল নাচ, জাদু প্রদর্শনী । আর এসব বিনোদনে থাকতো, বিভিন্ন জীবজন্তু ও পশুপাখি। কিন্তু কালের বিবর্তনে, এখন আর আগের মত সিনেমা হল নেই, এবং আগেকার দিনের মতো নেই কোনো সার্কাস, যাত্রা, পুতুল নাচ । ফলে মালিক পক্ষের যে সমস্ত বিশাল আকৃতির জীবজন্তু রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতি । কথায় আছে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ ।


তাইতো হাতির মাহুত হাতির পিঠে সওয়ার হয়ে শহর, উপজেলা, এবং প্রান্তিক জনপদের গ্রাম বাংলায় ঘুরে ঘুরে টাকা কালেকশন করে জীবিকা নির্বাহ করছেন। শনিবার ২৮ মার্চ ২০২৬ সিরাজগঞ্জের চলন বিল অধ্যুষিত তাড়াশ উপজেলার ৮ নং দেশীগ্রাম ইউপির ২নং ওয়ার্ড এর দেশী গ্রামে দেখা যায় বিশাল আকৃতির হাতি নিয়ে মাহুত পাড়ায় মহল্লায় চাউল কালেকশন করছেন এবং দোকানে দোকানে টাকা কালেকশন করছেন,। 


রাস্তায় মোটরসাইকেল আটকিয়ে,চলন্ত গাড়ি থামিয়ে, টাকা কালেকশন করতে দেখা গেছে। হাতী ও ট্রেনিং প্রাপ্ত। হাতীর পিঠে সওয়ার হয়ে মাহুত যেভাবে সিগন্যাল দেন, হাতি ঠিক সেভাবেই নির্দেশনা পালন করে টাকা তুলে দিচ্ছেন মাহুতের হাতে। আর এসব দৃশ্য দেখতে গ্রামের ছোট্ট শিশুরা হাতির পিছু নিতে দেখা যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ