নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:


‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।


‎মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ছাতারপায়া রোডের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. মামুন ওই এলাকার মৃত দীন মোহাম্মদ ও রোকেয়া বেগমের ছেলে।

‎​জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি নোয়াখালীর ওসি মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. মামুনকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনে বালির স্তূপের ভেতর লুকানো অবস্থায় ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎​নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ