ঢাকায় 'ঢাকাস্থ বেনাপোল সমিতি'র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ জমির হোসেন, বেনাপোল প্রতিনিধি


​রাজধানী ঢাকায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 'ঢাকাস্থ বেনাপোল সমিতি'র বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং সংগঠনের বিশেষ স্মারকগ্রন্থ ‘স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারের সেঞ্চুরি মার্কেট সংলগ্ন ঐতিহ্যবাহী ফখরুদ্দিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই মিলনমেলা বসে।


​অনুষ্ঠানে সংগঠনের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় উক্ত বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ঢাকাস্থ বেনাপোল সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য ছাড়াও বেনাপোল ও শার্শা এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মোড়ক উন্মোচনে অংশ নেন শার্শা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল্লাহ, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান সজন।


​এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোলের কৃতি সন্তান ও সমিতির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোলের আরেক কৃতি সন্তান শাহিনুর রহমান শাহিন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দল-মত নির্বিশেষে একটি প্রাণের উৎসবে পরিণত হয়।

সভার প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাবের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অতিথিরা মঞ্চে উঠে সমিতির পক্ষ থেকে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন। স্মরণিকাটিতে সমিতির দীর্ঘ পথচলার ইতিহাস, বিগত বছরের কাজের বিবরণী এবং সদস্যদের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রবন্ধ ও শুভেচ্ছা বার্তা স্থান পেয়েছে।


​পরবর্তী সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও বিগত বছরের কাজের প্রতিবেদন উপস্থাপন করা হয়, যা উপস্থিত সদস্যদের সমর্থনে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচনা পর্বে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যতের নানামুখী কর্মপরিকল্পনা এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সদস্যরা তাদের গঠনমূলক মতামত তুলে ধরেন।


​বক্তারা ঢাকাস্থ বেনাপোল সমিতির সকল সদস্যের মধ্যে বিদ্যমান সুদৃঢ় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। তারা জোর দিয়ে বলেন, শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বেনাপোলের সামগ্রিক উন্নয়ন ও এই অঞ্চলের মানুষের কল্যাণে এই সমিতিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ঢাকায় বসবাসরত সকল বেনাপোলবাসীকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত হওয়ার এবং ভবিষ্যতে সমিতির প্রতিটি উদ্যোগে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


​অনুষ্ঠান শেষে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত সকল সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সভা শেষে সকলের জন্য ঐতিহ্যবাহী নৈশভোজের আয়োজন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ