মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আতিকুর রহমান (নিরস্ত্র পুলিশ পরিদর্শক), আজ ১৫ এপ্রিল বুধবার তিনি থানায় যোগদান করেন। এর আগে তিনি খুলনা জেলার দাকোপ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। মোংলা থানা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন।
আতিকুর রহমান বলেন, মোংলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পুলিশ একটি সেবামূলক বাহিনী। পুলিশের সেবা নিতে কোনো টাকা পয়সা লাগে না। সবার সহযোগিতায় মোংলা থানাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই। সবাই মিলেমিশে একসঙ্গে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। দায়িত্ব পালনে সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা চেয়েছেন ওসি আতিকুর রহমান।
আতিকুর রহমান এর আগে দাকোপ থানার ওসি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত থাকাকালে অস্ত্র, মাদক ও তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তারে সফলতার স্বাক্ষর রাখেন তিনি।
আপনার মতামত লিখুন :