হাতিয়ার দুর্গম বন্যাকবলিত এলাকায় ছাত্রদলের ত্রাণ বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:


টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ার এবং জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাতিয়া উপজেলা ছাত্রদল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার থেকে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করছে সংগঠনটি।


এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সব ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, "মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্ভোগ লাঘবে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"


তারা সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।


ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ