মোংলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলা থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


আটককৃত দম্পত্তিরা হলো মো. সামছু মোড়ল (৬৩) ও তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২) তারা উভয়েই মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকার বাসিন্দা। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন আটকের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই (নিঃ) মিরাজ হোসেন, এসআই (নিঃ) নুরুল আমীন, এসআই আরিফ হোসেন, এএসআই (নিঃ) বেলায়েত হোসেন, এএসআই সাইফুল ইসলাম, এএসআই মহররম ও এএসআই শামীম হোসেনের সমন্বয়ে একটি চৌকস টিম এই অভিযান চালায়। অভিযানকালে আসামিদের বসতবাড়ির খাটের নিচে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। পরে এসআই নুরুল আমীন জব্দ তালিকার মাধ্যমে এসব আলামত জব্দ করেন।


মোংলা থানার ওসি আতিকুর রহমান জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়া তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ