বেস্ট পারফরম্যান্স ক্রেস্ট পেলেন আতাইকুলা থানার সাব-ইন্সপেক্টর মিজানুর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।। 


আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান এবং দেশীয় চোর চক্রের অন্যতম হোতাদেরকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী রিজিওনের বেস্ট পারফরম্যান্স ক্রেস্ট অর্জন করেছেন মিজানুর রহমান।


তিনি বাংলাদেশ পুলিশ-এর আতাইকুলা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং দীর্ঘদিন ধরে সক্রিয় দেশীয় চোর চক্রের অন্যতম মূল হোতাদেরকে সফলভাবে গ্রেপ্তার করার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, তার পেশাদারিত্ব, সততা ও দক্ষতার কারণে রাজশাহী রিজিওনের মধ্যে তিনি এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। এ অর্জনে সহকর্মী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি সততা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ