সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:


সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অফিসের পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অফিস চত্বরে পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।


প্রধান অতিথি হিসেবে তিনি রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে দুটি বৃক্ষরোপণ করেন। পরে প্রাণসায়ের খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এ সময় তিনি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য কয়েকটি স্থান পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে ইউনিটের সদস্যদের বিনোদনের জন্য খেলাধুলার সরঞ্জাম ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বক্তব্যে মোঃ হাবিবুল ইসলাম হাবিব বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। আমি এই সংগঠনের চেয়ারম্যান হিসেবে সাতক্ষীরা ইউনিটের সকল সদস্যের পাশে থাকবো এবং ইউনিটের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবো।”


তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাই।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, শফিকুল আলম বাবু, মনিরুজ্জামান, হাবিবুর রহমান, ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহাগসহ যুব ইউনিটের নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ