শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
হাজী আব্দুস সাত্তার জানান, যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর তিনি তাঁর টিম নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়েন। যেসব এলাকা অপরিষ্কার ও অস্বাস্থ্যকর মনে হয়, সেখানেই তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তিনি তাঁর টিম নিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চারপাশ এবং সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় স্থানীয় নিম্ন আয়ের অনেক নারী পরিচ্ছন্নতাকর্মীও এই উদ্যোগে অংশ নেন। কাজ শেষে হাজী আব্দুস সাত্তার তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ ধরনের মানবিক ও মহৎ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সবার প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, নিজ নিজ অবস্থান থেকে আশপাশ পরিষ্কার রাখলে এবং দেশকে ভালোবাসলে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :