মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার সংলগ্ন মেজর মান্নানের সুয়েটার কারখানার মোড়ে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাঙারি বহনকারী পিকআপের মোটরসাইকেলের ধাক্কায় দুইজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে চর আমান উল্লাহ ইউনিয়নের উত্তর কাটাবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের কুকিজ মার্কেটের ব্যবসায়ী শাহনাজের ছেলে এবং তার সাথে আরেকজন ছিলেন বাইকে আরোহী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, আহতদের একজনের পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। এ দৃশ্য উপস্থিত জনসাধারণকে গভীরভাবে মর্মাহত করে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, হারিছ চৌধুরী বাজারের গার্মেন্টস মোড়ের সড়কটিতে এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা সড়কে স্পিড ব্রেকার নির্মাণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :