মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১লা মে ২০২৬, শুক্রবার শালিয়াগাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গাজী মোঃ রুস্তম আলী সরকার। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আলী মোর্তজা সরকার সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।মিলনমেলায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলী মোর্তজা সরকার সোহাগ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রোকনুজ্জামান তালুকদার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ জাকারিয়া সেখ ও মোঃ আব্দুল লতিফ নির্বাচিত হন।
অনুষ্ঠানটি সফল করতে প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সকল সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন। মিলনমেলা শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :