সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।


সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা রবিবার (৯ আগস্ট) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাফিউল ইসলাম।


সভায় গত মাসের সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহকারী পরিচালক সুব্রত দত্ত, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক প্রমুখ।


সভায় সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল সাইবার অপরাধ দ্রুত শনাক্তকরণ, ভুক্তভোগীদের তাৎক্ষণিক মনোসামাজিক কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, মামলা দায়েরের পূর্বে আইনি পরামর্শ নিশ্চিতকরণ, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে মামলার আবেদনপত্র প্রস্তুতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।


এছাড়া সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার, ঘটনার পর দ্রুত ভুক্তভোগীর পাশে পৌঁছানো, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন, নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ