নোয়াখালীতে সম্পত্তি রক্ষায় হয়রানি ও নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎ ‎এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎​নোয়াখালী বেগমগঞ্জ একলাশপুর এলাকার একটি সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মরহুম জি আর রশিদ আহমেদের পরিবার।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিত উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম জি আর রশিদ আহমেদের ছেলে মোঃ আসিফ আরিফ আহমেদ।

‎​লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ আগস্ট ২০২৫ইং তারিখে নাসির উদ্দিন তরুণ নামক এক ব্যক্তি একটি প্রেস কনফারেন্সে তাদের পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। মূলত মানবিক ও পারিবারিক বিবেচনায় জি আর রশিদ আহমেদের পরিবার তাদের পৈতৃক সম্পত্তিতে নাসির উদ্দিনের পরিবারকে বসবাসের সুযোগ দিয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালে মরহুমের মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায় এবং অভিযুক্তরা বিভিন্ন মিথ্যা মামলা ও হয়রানি শুরু করে।


‎​পরিবারের দাবি, অভিযুক্তরা একটি জাল দলিল তৈরি করে ৩৩ শতাংশ সম্পত্তি নিজেদের নামে নেওয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে দলিল বাতিলের মামলা এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আইনি লড়াই চলছে। বিভিন্ন আপিল ও প্রশাসনিক শুনানিতেও জি আই রশিদ আহমেদের পরিবার পক্ষে রায় পেয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের বিরুদ্ধে চলা মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ এবং আইনি অধিকার সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

‎একই সংবাদ সম্মেলন বক্তব্য দেন চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম। তিনি জানান, জি আর রশিদ ও জি আর তোফায়েল আহমেদের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে কিছু অংশ রেজিস্ট্রি করার পর থেকেই নাসির উদ্দিন তরুণ ও তার লোকজন তাকে বিভিন্নভাবে বাধা ও হয়রানি করে আসছে।

‎তিনি ​অভিযোগ করেন , গত ২৫ এপ্রিল নাসির উদ্দিন তরুণ ও তার লোকজন তার ওপর হামলা চালায় এবং তার লোকদের গুরুতর আহত করে, যার মামলা ও পুলিশ তদন্ত বর্তমানে চলমান। পরবর্তী সময়ে গত ২৭ আগস্ট সন্ত্রাসী নিয়ে এসে তার ঘরে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় । সংবাদ সম্মেলনে দাবি করা হয়, যে ১১৩ শতক ভূমি নাসির উদ্দিন তরুণ নিজের বলে দাবি করছেন, তার প্রকৃত মালিক জি আর রশিদ ও জি আর তোফায়েল আহমেদের পরিবার। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, দাবিকৃত সম্পত্তির বৈধ কাগজ থাকলে তা নোয়াখালী প্রেস ক্লাব বা নোয়াখালী বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের উপস্থিতিতে বসে প্রমাণ করতে হবে, অন্যথায় মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি ও পরিবার তরুনের লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্তৃক আবারো হামলার শিকার হতে পারে বলে নিরাপত্তাহীনতায ভুগছেন। তিনি প্রশাসনের সহায়তা কামনা করেন।

‎সংবাদ সম্মেলন মরহুম জি আর রশিদ আহমেদের স্ত্রী জহুরা আহমেদ,মেয়ে শারমিন হোসেন,ছেলে আসিফ আরিফ আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম,মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ