আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় আইনগত দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বেশ কয়েকটি সড়ক পরিদর্শন করে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনগত সহায়তার না না দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আলমগীর কবীর দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এ সময় উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আদালতের জজ সিনিয়র এ্যাডভোকেট গণমাধ্যমকর্মী ও জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।
আপনার মতামত লিখুন :