রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও আলোচনা সভা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে "মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান কর্মসূচি-২০২৬" উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাবুল হোসেন তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু হাসেম সরকার এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন মো. সাহাদৎ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মো. আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি, ২ নং সোনাখাড়া ইউনিয়ন বিএনপি।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. আমিনুল বারী তালুকদার, অধ্যক্ষ, নিমগাছি অনার্স কলেজ ও উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আক্তারুজ্জামান তছির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সোনাখাড়া ইউনিয়ন বিএনপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাব্বার মিয়া, প্যানেল চেয়ারম্যান, ২ নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ; মো. রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা যুবদল; আলহাজ জাহের তালুকদার, সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দল; মো. ওয়াদুদ তালুকদার, আহ্বায়ক, সোনাখাড়া ইউনিয়ন যুবদল; মো. মোন্নাফ সরকার, সদস্য সচিব, সোনাখাড়া ইউনিয়ন যুবদল; বিশিষ্ট ব্যবসায়ী প্রফেসর আলী আসরাফ ও মো. জাহিদুল ইসলাম বাবলু।


এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল কুদ্দুস, সভাপতি, সোনাখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং এস. এম. আসমত আলী, সাধারণ সম্পাদক, সোনাখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।


আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি নিমগাছি বাজারের সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ