রায়গঞ্জে ‘চলো ফুটবল খেলি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে ফুটবল টুর্নামেন্ট


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


‘চলো ফুটবল খেলি, মাদকমুক্ত দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরিতলা প্রতাপদিঘি বন্ধুত্বের বন্ধন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি এলাকার ক্ষিরিতলা প্রতাপদিঘি মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাকিল তালুকদার। তিনি ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বল উদ্বোধনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন।


খেলা শেষে স্থানীয় ভোটার ও সমর্থকরা মোঃ শাকিল তালুকদারকে আগামী দিনের ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন জানান। এ সময় তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মির্জাপুর, ১নং ধামাইনগর ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ দল চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জয় করে। রানার্সআপ দল হিসেবে নাটোরের দল দ্বিতীয় পুরস্কার একটি খাসি ছাগল অর্জন করে।


আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ