সুবর্ণচরে ইয়াবা ব্যবসায়ী ইউসুফ আটক; মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজনৈতিক ও সচেতন মহল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ইউসুফ। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তিনি একটি বড় মাদক চক্রের সঙ্গেও যুক্ত।গত দুই দিন আগে সচেতন এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবা বিক্রির প্রাক্কালে ইউসুফকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে চর জব্বর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।


ইউসুফের আটকের পর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন মহলকে। তারা একযোগে বলেন, “মাদকের প্রশ্নে কোনো আপোষ নেই।” স্থানীয় রাজনৈতিক নেতা আজগর উদ্দিন দুখু বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের প্রধান সংগঠক শরিফ উল্লাহ বলেন, “মানুষকে সচেতন করতে আমরা নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছি। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”


স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ