রায়গঞ্জে ‘চলো ফুটবল খেলি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে ফুটবল টুর্নামেন্ট


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


‘চলো ফুটবল খেলি, মাদকমুক্ত দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরিতলা প্রতাপদিঘি বন্ধুত্বের বন্ধন ক্লাবের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ি এলাকার ক্ষিরিতলা প্রতাপদিঘি মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে স্থানীয় ও বিভিন্ন এলাকার ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দ দেয়। বিশেষ করে ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার মোঃ আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ নবীর উদ্দিন নবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এ সময় মোঃ নবীর উদ্দিন নবীর স্থানীয় ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জিতে নেয় মির্জাপুর একাদশ, ১নং ধামাইনগর ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল লাভ করে নাটোর জেলা দল।


আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতেই এ আয়োজন করা হয়েছে।


ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ