রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থ নারীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় ২১ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আহাদ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা স্কাউট কমিশনার ও স্কাউটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং দুঃস্থ মানুষের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :