॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সোমবার (৩১ আগস্ট) উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তাগণ নজরুল বর্ষের তাৎপর্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম (সোহরাব)।
অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের লেখা কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করেন।
পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা, গান, কবিতা ও গজল পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পাংশা উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
আপনার মতামত লিখুন :