হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে মজুদকৃত ডিজেল সহ একজন আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালী হাতিয়া বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুদ ও চোরাচালান রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।


এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ অংশ নেয়। অভিযানকালে ‘মা-বাবার দোয়া’ বরফ কল সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুদকৃত মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।


এ সময় অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ ও পাচার কার্যক্রম দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ