জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নূরুন্নবী ইমন , শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ 


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ( বৃহস্পতিবার) সকাল ৯টায় লার্নিক এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লইস) প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্পের আওতায় ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি ও এর তিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রায় উক্ত র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। 


র‌্যালি ও সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ফলে নদী শুকিয়ে যাওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্থর নেমে যাওয়া এবং পানীয় জলের সংকটের কথা শিার্থীরা তাদের প্লেকার্ডের মাধ্যমে তুলে ধরেন।


 উক্ত র‌্যালি ও সেমিনারে উপস্থিত ছিলেন ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম , সহকারী প্রধান শিক্ষক মোঃ আছাফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ