আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার ২০জুন দুপুর সাড়ে বারোটার সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ বড়গ্রাম বিওপির একটি চোরাচালান প্রতিরোধ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল আটক করে।
আটককৃত চোরাচালানী মালামাল এর মধ্যে রয়েছে ৩০ বোতল বিদেশী মদ ও ১,৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট,যাঁর আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ ছয়শত টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানান ভারতীয় পুশইন প্রতিরোধসহ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নিরাপত্তায় রয়েছে এবং ভবিষ্যতেও মাদকদ্রব্য চোরাচালান ও আসামী আটকের কার্যক্রমে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :