আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। পরে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মানসী রানী সরকার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রাসেল ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের মেডিকেল অফিসার ডা. হাছিবুর রহমান অনিক, ডা. রবিউল হোসেন থোন্দকার এবং হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ডা. মানসী রানী সরকার জানান, হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল, এমনকি নিঝুম দ্বীপেও এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ে সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে।” স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে সফল করতে প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :