দিনাজপুরে প্রানি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর জেলা প্রতিনিধি।


দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলাম (৩৯) বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।শুক্রবার ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রানি সম্পদ অফিস চত্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।


ডাঃ সফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে তিনি বর্তমান হাকিমপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।


হাকিমপুর থানায় ভুক্তভোগী নারীর দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে তার স্বামীর নাম মোঃওহেদুল ইসলাম তিনি অসুস্থ থাকা অবস্থায় গবাদি পশু চিকিৎসার সূত্রে হাকিমপুর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলাম এর সাথে পরিচয় হয়।


তাঁরপর থেকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় নিজের সরকারি কোয়ার্টারে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভুক্তভোগী নারীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন।


অভিযোগে আরও বলা হয় ভুক্তভোগী নারী গত ৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে স্বামী মোঃ ওহেদুল ইসলামকে ডিভোর্স দেন এবং গত ১৮ জানুয়ারী ২০২৬ ইং তারিখে প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলামের সাথে ভুক্তভোগী নারীর সাথে বিবাহ সম্পন্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।


অভিযোগে আরও উল্লেখ হয় বিয়ের পর থেকে তাঁরা স্বামী স্ত্রীর মত একসঙ্গে চলাফেরা করতেন কিন্তু গত ১৬ ফেব্রুয়ারী পোস্ট অফিসের মাধ্যমে ভুক্তভোগী নারী জানতে পারেন গত ১০ ফেব্রুয়ারী অভিযুক্ত প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলাম তাঁকে ডিভোর্স দিয়েছেন।


এরপর ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় অফিসার ইনচার্জ বরাবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের করেন।


এ ঘটনায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার প্রেক্ষিতে আজ শুক্রবার প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সফিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নারীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল শনিবার দিনাজপুরে আদালতে পাঠানো হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ