শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
বুধবার ৮ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ পাড়া মহল্লায় সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তা ধোস্তি শুরু হয় । পরে বিষয়টি আরো জটিল আকার ধারণ করা মুহূর্তে যখন বিষয়টি জানতে পারেন স্থানীয় বিএনপি নেতা ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হিলটন খন্দকার এবং সাবেক জনপ্রিয় চেয়ারম্যান রাশেদ কবীর চান্দু । তখনই উনারা ছুটে আসেন ঘটনাস্থলে।
এসময় মহল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে তাৎক্ষণিক বৈঠক বসেন । সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় সাবেক চেয়ারম্যান রাশেদ কবীর চান্দু। তিনি বলেন, সিরাজগঞ্জের প্রতিটি পাড়ায় মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশাল আকারের মারামারিতে লিপ্ত হচ্ছে তরুণ যুব সমাজ। এগুলো এখনই বন্ধ করতে হবে। তা না হলে উভয় পক্ষকেই আমরা আইনের হাতে তুলে দিতে বাধ্য হব। পরে পরিস্থিতি শান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ল্ড বিএনপি নেতা মো: হিলটন খন্দকার, সাবেক চেয়ারম্যান রাশেদ কবীর চান্দু, মিলু খন্দকার, জব্বার শেখ, সাইদুল শেখ, মাহবুব, আমির হোসেন চান মিয়া প্রমুখ । উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, প্রতিটি পাড়া মহল্লার নেতৃবৃন্দ এরকম পদক্ষেপ নিলে সিরাজগঞ্জ শহরে আর কোনদিন মারামারি হবে না, বলে আশা করেছেন।
আপনার মতামত লিখুন :