সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় প্রভাবশালী কৃর্তক এক গৃহবধূর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরাতন সাতক্ষীরা এলাকার নজরুল ইসলামমের মেয়ে ও প্রবাসী আরিফুজ্জামানের স্ত্রী নাসরিন এই অভিযোগ করেন।
লিখিত তিনি বলেন, আমার স্বামী ২০১৭সালে নাসির উদ্দীন বাবুর কাছ থেকে ২.৫ কাঠা জমি প্রবেশের ৮ফুট চওড়া রাস্তা উল্লেখপূর্বক কোবলা দলিল মূলে ক্রয় করেন। সেখানে ঘর নির্মাণ করে সন্তানদের নিয়ে আমি সুখে শান্তিতে বসবাস করে আসছি। কিন্তু এ্যাড. সাইফুল্লাহ গণি ২০২৫ সালের নভেম্বর মাসে জামাল সরদারের মেয়েদের নিকট থেকে দুটি প্লট ক্রয় করে আমাদের উল্লেখিত দলিলে নকশাকৃত পথটি রাতারাতি দখল করে সেখানে গেট ও প্রাচীর নির্মাণ করে প্রায় ১৫টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেয়।
নাসরিন অভিযোগ করে বলেন, আমার স্বামী আরিফুজ্জামান বিদেশে থাকায় সাইফুল্লাহ গণি আমার উপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। সে আমাকে বিভিন্নভাবে উত্যক্ত করার এক পর্যায়ে আমাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় সেই ক্ষোভে গত ২৯ এপ্রিল রাত সোয়া ১টার দিকে গণি আমার প্রায় ১০ কাউন বিজলি গাদায় আগুন ধরিয়ে দেয়। এঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করি।
এই মামলার সাক্ষীদেরকে সে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি আমার ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে গুম করার হুমকি দিচ্ছে গণি ও তার লোকাজন। গণি বাহিনীর ভয়ে আতংকিত হয়ে ছেলেকে স্কুলের আবাসিক হোস্টেলে এবং মেয়েকে আমার বাবার বাড়িতে রেখে এসেছি। যে কারণে তাদের লেখাপড়া চরমভাবে ব্যহত হচ্ছে।
গৃহবধূ নাসরিন আরো বলেন, সাইফুল্লাহ এতই হিং¯্র ও লম্পট এবং মামলাবাজ প্রকৃতির লোক যে, ভয়ে এলাকার কোন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। যে তার বিরুদ্ধে কথা বলে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে সর্বশান্ত করে ফেলে। একটি তুচ্ছ ঘটনায় সে এলাকার নিরীহ ২৪ জন নারী-পুরুষের নামে মিথ্যা মামলা দায়ের করে তাদের ঘরছাড়া করেছে। ওই ২৪ জনের মধ্যে দুইজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে।
গ্রেফতারের ভয়ে বর্তমানে তারা পলাতক রয়েছে। গণি যে কোনো সময় আমাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নাজেহাল করতে পারে। ফলে বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তার কার্যকলাপে আমার জীবন নাশের আশংকাও রয়েছে।
তিনি মামলাবাজ ও অত্যাচারকারী সাইফুল্লাহ গণির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্তানদেও নিয়ে তিনি যাতে নিরাপদে বসবাস করতে পারে এবং দলিলে উল্লেখিত ম্যাপ মোতাবেক চলাচলের পথ পেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
আপনার মতামত লিখুন :