ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে বাড়ছে ওয়ালটন ফ্রিজের চাহিদা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।


দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। কোরবানির পশুর মাংস সংরক্ষণের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে এ সময় ফ্রিজের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলায় ওয়ালটন ফ্রিজের বিক্রিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি ওয়ালটন ফ্রিজ কিনতে জেলার বিভিন্ন শোরুমে ভিড় করছেন ক্রেতারা।


উল্লাপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “মাংসের খাঁটি স্বাদ এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে ওয়ালটন ফ্রিজ। সেরা মানের সেরা ফ্রিজ, নিশ্চয়তার নাম ওয়ালটন ফ্রিজ। আসন্ন ঈদকে সামনে রেখে ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। শোরুমে একবার এলেই গ্রাহকরা বুঝতে পারবেন কেন ওয়ালটন সবার পছন্দের শীর্ষে।”


তিনি আরও জানান, ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়া বাংলাদেশের আবহাওয়ার উপযোগী ডিজাইন, দ্রুত কুলিং সিস্টেম এবং বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা গ্রাহকদের আস্থা অর্জন করেছে।


জেলার বিভিন্ন বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বাজারে ওয়ালটন ফ্রিজের বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।


সিরাজগঞ্জ এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল মজিদ বলেন, “ওয়ালটন শুধু পণ্য বিক্রয় করেই থেমে থাকে না, বরং গ্রাহকদের নির্ভরযোগ্য ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। একটি পণ্যের প্রকৃত উৎকর্ষ প্রকাশ পায় তার বিক্রয়োত্তর সেবার মাধ্যমে। তাই আসন্ন ঈদুল আযহায় আমরা সর্বাধুনিক প্রযুক্তির ফ্রিজ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করছি।”


এদিকে ওয়ালটন প্লাজার চিফ ডিভিশন অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, “ঈদের মৌসুমে দেশে প্রতিবছরই রেফ্রিজারেটর ও ফ্রিজারের চাহিদা বৃদ্ধি পায়। বাংলাদেশে ঈদের সময়টাকে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। এবছরও সিরাজগঞ্জের বাজারে ওয়ালটন ফ্রিজকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”


সংশ্লিষ্টরা মনে করছেন, সাশ্রয়ী মূল্য, আধুনিক প্রযুক্তি এবং উন্নত বিক্রয়োত্তর সেবার কারণে দেশের বাজারে ওয়ালটন ফ্রিজের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ