সৌদি আরব নিউজঃ
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়া সৌদি আরব আগমন উপলক্ষে প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
গত ২৪ জুলাই শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) ফাইভ স্টার হোটেল রামাদার কনফারেন্স রুম ফাইভ স্টার মামায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি কামাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি মোবাশ্বের ভূঁইয়া।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং বর্তমানে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্র বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক পরগ আহমেদ চাঁদ।
অনুষ্ঠানে বক্তারা সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়াকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :