সাঁথিয়ায় ছাত্রীকে বাড়ী থেকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষকের বাড়ীতে আগুন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।।


পাবনার সাঁথিয়ায় ছাত্রীকে বাড়ী থেকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষককের বাড়ী আগুনে জ্বালিয়ে দিল এলাকাবাসী।


ঘটনাটি উপজেলার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়ীঘরে আগুন লাগিয়ে দেন এলাকাবাসী।


মামলা সুত্রে জানা যায়, উপজেলার বিলকুলা গ্রামের সৌদিআরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিত প্রতিবেশী মামুন ও জুয়েল। গত মঙ্গলবার (১/৭/২৬) ভোর চারটা দিকে ৮ম শ্রেণির পড়ুয়া ছাত্রী ওই ঘরের বাইরে এলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেধে অস্ত্রে মুখে জিম্মি করে পাশে নিয়ে ধর্ষণ করে। এসময় তারা মোবাইলে ছবি ধারন করে কাউকে না বলার জন্য মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ছাত্রী ঘটনা তার মাকে জানায়।


 ছাত্রীর মা বাদী হয়ে দুই জনের নামে আতাইকুলা থানার মামলা দায়ের করেন। মামলা নং ৩, তাং ১/৭/২৬, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী গত বুধবার রাতে মামুনের বাড়ী আগুনে পুড়িয়ে দেয় এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুয়েলের বাড়ি ভাংচুর করে। মামুন (৩৪) বিলকুলা গ্রামের সাজাইয়ের ছেলে দুই সন্তানের জনক। জুয়েল (৩৫) একই গ্রামের মৃত জমিরের ছেলে ৩ সন্তানের পিতা। এ ঘটনায় ওই গ্রামের পুলিশ পাহারা রয়েছে।


বিষয়টি নিয়ে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। শাজাইয়ের ছেলে মামুনের আগুনে পুড়িয়ে দেয়া বাড়ী ও জুয়েলের ভাংচুর করা বাড়ী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ