পাংশায় ‘অক্ষরের অরুণিমা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে শনিবার (১৮ জুলাই) বিকালে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মো. সহিদুর রহমান এবং বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি ও পাবনার শিল্প- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা খোলাচোখ-এর সম্পাদক মানিক মজুমদার সম্পাদিত ‘অক্ষরের অরুণিমা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।


পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।


বিশেষ অতিথি হিসেবে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, কুমারখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস ও পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন।


অন্যান্যের মধ্যে পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, এ্যাডভোকেট মো. শাহিনুল ইসলাম, কবি মোল্লা মাজেদ, কবি শেখ মুন্নু বাংলা ভাষী, দেবাশীষ কুন্ডু, আফরোজা শম্পা, উত্তম মিত্র, সরদার আবু জালাল ও সাংবাদিক এএইচএম শামিম প্রমূখ বক্তব্য রাখেন।


অতিথিবৃন্দ পাংশার সাহিত্য-সংস্কৃতির অতীত ঐতিহ্য ধরে রাখতে নবীন-প্রবীণ লেখকদের উৎসাহ দেন। ‘অক্ষরের অরুণিমা’ কাব্যগ্রন্থের প্রশংসা করে এর মতো পাংশার লেখক-সাহিত্যিকদের লেখা নিয়ে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের গুরুত্বারোপ করেন তারা। এ লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ।


কবি ও নাট্য ব্যক্তিত্ব মো. এবাদত আলী সেখ, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, ফিরোজ মাহমুদ মোক্তার, আবু আনসার, মেফতাহুল আহনাফ, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও সাংবাদিক বোরহান উদ্দিন বিপ্লব, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের কেয়ার টেকার সাইফুল ইসলামসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ