সুবর্ণচরে চরবাটা খাসের হাটে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বিএনপি-যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে খাসের হাট বাজারের ব্যবসায়ী এবং বাজার সংলগ্ন বসতবাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। এ সমস্যা সমাধানে কার্যকর পানি নিষ্কাশন নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।


এ সময় সংশ্লিষ্টরা জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল-নালা দখলমুক্ত রাখা এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ