সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলা শীর্ষক (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের সবুজ কানন স্কুল সংলগ্ন জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের কনফারেন্স  হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জে, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সহযোগিতায়,আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন মর্জিনা খাতুন, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট, জেনন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প, ব্র্যাক। 


সভা সঞ্চালনা করেন ব্র্যাক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট ম্যানেজার, মো: তারেক হাসান, সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা। সভার সভাপতি মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, বাংলাদেশে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (GiHA) স্থানীয় চ্যাপ্টার সিরাজগঞ্জে দুর্যোগ বা মানবিক সংকটের সময় নারী, মেয়েশিশু ও সুবিধাবঞ্চিতদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে ও লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে স্থানীয় পর্যায়ে কাজ করবে। 


এটি মানবিক সাড়া প্রদানে জেন্ডার সমতা নিশ্চিত করতে টেকনিক্যাল সহায়তা, সমন্বয় এবং সচেতনতা বাড়াতে কাজ করে, যা জাতিসংঘ বাংলাদেশ এর অভীষ্ট ৫ অর্জনে সহায়ক তিনি আরো বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এসময়ে উপস্থিত ছিলেন ব্র‍্যাক সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর মো: মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুক গুণ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন  দৈনিক যমুনা প্রবাহের স্টার্ফ রিপোর্টার ও জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য মাকসুদা খাতুন, শাহ আলম প্রমুখ।


উল্লেখ্য : দুর্যোগ ব্যবস্থাপনাকে জেন্ডার সংবেদনশীল করতে ইউএনউইম্যান-বাংলাদেশের সহায়তায় ব্র্যাক বাস্তবায়ন করছে “জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প।


মুলত এই প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবপস্থাপনায় নারীর প্রয়োজনকে যথাযথভাবে এ্যাড্রেস করতে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরী করা হচ্ছে দুর্যোগে নারীদের কথা বলার ও কাজ করার প্ল্যাটফর্ম- জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান এ্যকশান বা জিহা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ