দিনাজপুরে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব  দিনাজপুর জেলা প্রতিনিধি।


দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার,ও অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে কমিউনিটি সহযোগী নির্বাচন সহায়তা ও লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ১১ই আগস্ট সকাল ১১-টায় ফুলবাড়ী পৌর শহরের হাসমীপাড়ায় অবস্থিত সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে,খ্রীষ্টিয়ান কমিশন ফোর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি এর বাস্তবায়নে এবং কোডি ইনিস্টিটিউট সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এন্ড গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহন প্রয়োজনে চিহ্নিত করে তাঁদেরকে সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে হবে,এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার সুযোগ ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে,সময় কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


অনুষ্ঠানে খ্রীষ্টিয়ান কমিশন ফোর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি ফুলবাড়ী উপজেলা শাখার কর্মকর্তা কর্মচারী,স্থানীয়সরকার জনপ্রতিনিধি প্রশাসন, সিএসও সদস্য,ধর্মীয় ব্যক্তিত্ব,শিক্ষক যুবনেতা,সমাজকর্মী,এনজিওকর্মী স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনে চিহ্নিতকরণ,সরকারি-বেসরকারি সেবা,সামাজিক নিরাপত্তা,কর্মসূচিতে প্রবেশাধিকার,দক্ষতা উন্নয়ন, এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দিয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।


এসময় প্রান্তিক জনগোষ্ঠীর সেবা অধিকার উন্নয়নে এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলেও আয়োজকরা আশা ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ