শ্যমনগরের কেওড়া গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত্যু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নূরুন্নবী ইমন , শ‌্যামনগর (সাতক্ষীরা) প্রতি‌নি‌ধি :


সাতক্ষীরার শ‌্যামনগর উপ‌জেলার রমজাননগর ইউনিয়‌নের গোলাখালী দ্বী‌পে কেওড়া গাছ থে‌কে প‌ড়ে রহমত আলী গাইন (৫০) না‌মের একজ‌নের মৃত‌্যু হয়ে‌ছে । সে রমজাননগর ইউনিয়‌নের সোরা গ্রামের মোঃ ফ‌জের আলী গাইনের পুত্র । 


নিহত রহম‌তের পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় , ২৪ শে সে‌প্টেম্বর ( বৃহস্প‌তিবার ) সকা‌লে রহমত গোলাখালী দ্বী‌পে শ্রমি‌কের কাজ কর‌তে যায় । সকাল আনুমা‌নিক ৯ টার সময় গোলাখালী দ্বীপ এলাকায় লোকাল‌য়ের এক‌টি কেওড়া গা‌ছে কে‌ওড়া পাড়ার সময় গাছ থে‌কে প‌ড়ে যায় । 


গা‌ছের নি‌চে থাকা শু‌লো তার মাথায় ও পি‌টে ডু‌কে রক্ত ক্ষরন হ‌য়ে ঘটনাস্থ‌লে মৃত‌্যু হয় । রহমত মৃত‌্যু কা‌লে স্ত্রী , দুই পুত্র , এক কন‌্যা , পিতা,মাতাসহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন । রহম‌তের অকাল মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছাঁয়া নে‌মে এসে‌ছে ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ