শিবালয়ে যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী উদ্ধার, ড্রেজার জব্দ'সহ আটক --০৫


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি।।


‎মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে উপজেলা প্রশাসন,কোস্টগার্ড,নৌ পুলিশের যৌথ অভিযানে ১১০০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। পাশাপাশি ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ সহ পাঁচ জনকে আটক করে, মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবালয় উপজেলার বড় আনুলিয়া ও পদ্মা নদীর তেওতায় এলাকায় এঅভিযান পরিচালিত হয়।

‎আটকৃতরা হলেন, ঢাকার ধামরাই এলাকার আব্দুল আলীর পুত্র ইসরাফিল (৪৫), মানিকগঞ্জের হরিরামপুর এলাকার আব্দুস সামাদের পুত্র মো. আরিফ (৪০), তরা এলাকার মৃত গোর কুন্ডু এর পুত্র সুভাষ কুন্ডু (৬৯), ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার মৃত হানিফের পুত্র ইব্রাহিম খলিল (৩২), মানিকগঞ্জের আলোকদিয়ার মৃত হাবিবের পুত্র ইসমাঈল (৫৭)।

‎অভিযানে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার এর নেতৃত্ব যৌথভাবে অংশ নেয়, বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টোন পাটুরিয়া কন্টিজেন্ট কমান্ডার,পাটুরিয়া নৌথানার অফিসার ফোর্স, উপজেলা মৎস্য অফিসার ও আনসার সদস্য।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ