বিরামপুরে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো.ইয়া রাব্বি বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ স্লিপার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন গুরুতর আহত হন।


আহতদের উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের আরও ১৮ জন যাত্রী প্রাথমিকভাবে সুস্থ অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। দুর্ঘটনার পর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ