ব্রিকফিল্ড শ্রমিকের মৃত্যু ও সড়কে গুরুতর আহত ৫


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: 


লক্ষ্মীপুরের রামগতির চররমিজ ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ব্রিকফিল্ডে কর্মরত অবস্থায় শ্রমিক জাহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হলে তার স্বজনরা উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মো: গিয়াস উদ্দিনের মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জাহিদুল সাতক্ষিরার দেবহাটা দক্ষিণ সখিপুর গ্রামের আবদুল হামিদ গাজির ছেলে।


অপরদিকে দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর রামগতি প্রধান সড়কে পৌর ৫নং ওয়ার্ড থানা সংলগ্ন বশির খাঁন বাড়ির সামনে দুই অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন নোমান, জসিম, মুয়াজ সহ ৫জন। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় রয়েছেন নোমান। 


তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তলপেটের নীচের অংশে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করেন। নোমান চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের আঁচল হকের ছেলে।অপরাপর আহতদের ৩১ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ