আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৩০ জুন দুপুর দেড়টার সময় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে মোঃ আশরাফ পারভেজ এর সঞ্চালনায় আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।
২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯ শত ৩ টাকা। এর মধ্যে আয়ের বাজেট বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে উন্নয়ন খাত থেকে ধরা হয়েছে ৫৬ কোটি ৪০ লাখ,উপাংশ-১এ ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪০ টাকা উপাংশ-২এ ১ লাখ ৯০ হাজার ৫শত টাকা।
রাজস্ব হিসাব উপাংশ ১ধরা হয়েছে ৩২ লাখ ৮৬হাজার ১শত ১৭টাকা রাজস্ব হিসাব উপাংশ ২ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২শত ৪৬ টাকা, সর্বমোট ৬২ কোটি ৬৮ লাখ ১৭হাজার ৯শত ৩টাকা।
এছাড়াও ২০২৬-২০২৭ অর্থ বছরে নাগরিক সেবার মানউন্নয়ন অবকাঠামো উন্নয়ন সড়ক নির্মাণ ও সংস্কার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সুপেয় পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা রাস্তাঘাটে আলোকসজ্জা খেলার মাঠ পার্কসহ একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এর সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম জানান পৌরসভার কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সচ্ছ জবাবদিহিতামূলক আর্থিক ব্যবস্থাপনার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবমুখী উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে,এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে একটি আধুনিক পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী,পৌরসভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :