সাঁথিয়ায় কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমের বীজ ও সার বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।। 


পাবনার সাঁথিয়ায় ২০২৫-২৬ অর্থবছর খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০৯০ জন উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল, মুগ ও আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপকারভোগী কৃষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ