পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীদের কর্মসূচি অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে পাঠক বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) শিক্ষার্থীদের পাঠাগার মুখীকরণ বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদত আলী কাজী আব্দুল মাজেদ একাডেমীর অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে পাঠাগারে কর্মসূচিতে যোগদান করেন।


এ সময় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাব, প্রচার সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন ও কেয়ারটেকার সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


পাঠাগারের সহ-সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাব ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদত আলী পাঠাভ্যাস বৃদ্ধিকরণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একই সাথে তারা পাঠাগারে পাঠক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার কার্যক্রম অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।


কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত পাঠাগারে বিভিন্ন বই ও পত্র-পত্রিকা পাঠ করেন। শিক্ষার্থীরা পাঠাগারে পাঠাভ্যাস বৃদ্ধিকরণে নিজেদের মতামত তুলে ধরেন।


উল্লেখ্য, ১৯৬৫ সালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব প্রতিষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর পাঠাগারের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি পাঠাগারে পাঠক বৃদ্ধিসহ পাঠাগারের সার্বিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ