সুবর্ণচরে মৎস্যজীবী দলের ওয়ার্ড কমিটির পরিচিতি সভা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ।।


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪ নং চরওয়াপদা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত ৯ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (১০ জুন) বিকেলে আয়োজিত সভায় চরওয়াপদা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আলাউদ্দিন নূর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হাসান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রেজাউল করিম মাসুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ওয়াপদা ইউনিয়ন যুবদল আহবায়ক জাকির হোসেন সৈকত, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানা, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদল নেতা ফারুক, ৮ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি শামীম, সিনিয়র সহ সভাপতি সুজন চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক মোজাম হোসেন।


এছাড়া ৯ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, সহ সাধারণ সম্পাদক মেহরাজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল গফুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সময় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ