ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের কমিটি গঠন, নেতৃত্বে ইব্রাহিম খলিল ও আবু তাহের


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রতিনিধি 


জেলার বিভিন্ন যুব সংগঠনের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম সাতক্ষীরা নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৮ মার্চ) সংগঠনটির সাধারণ সভায় আলোচনা শেষে এ কমিটি গঠন করা হয়।


দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ-এর সহযোগিতায় জেলার ৩০টিরও অধিক সংগঠন একসঙ্গে হয়ে এই ফোরামের যাত্রা শুরু করে।


নতুন কমিটিতে ইব্রাহিম খলিলকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এর আগে তারা যথাক্রমে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রিংকি চৌধুরী ও শেখ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সুমা খাতুন, সাংগঠনিক সম্পাদক এস এম সাজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, প্রচার সম্পাদক মোকাররম বিল্লাহ,  অর্থ সম্পাদক শিহাব সিদ্দিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হৃদয় মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন।


এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন কর্ণ বিশ্বাস, আলী রাজ ও গোলাম হোসেন। 


সংগঠনের নেতারা বলেন, এই ফোরামের মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ