চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা: র‍্যাবের হাতে গ্রেপ্তার ২


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 এ আর আজাদ সোহেল,  ‎​নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামের এক তরুণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

‎​রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, শনিবার দুপুরে ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎​গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে সুমন এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস। নিহত রাকিব সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

‎​ঘটনার বিবরণ ও র‍্যাব জানায়, খানপুর গ্রামে রাকিবের বাবা ও চাচা যৌথভাবে একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। ভবন নির্মাণের সময় স্থানীয় আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব তার চাচার কাছ থেকে চাঁদার টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আসামিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

​এরই জের ধরে গত ৩০ মে (শনিবার) রাকিব বাড়ি ফেরার পথে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎​এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ