এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার ৩০ আগস্ট বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ক্যাম্পটির উদ্বোধন করা হয়। উদ্ভোদন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সদর উপজেলার পশ্চিমাঞ্চলের চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়নের নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে এই ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, শান্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধ নির্মূলে পুলিশ শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :