শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ফজরের নামাজ পর সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সম্মেলন কক্ষে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত সকল মসজিদে কর্মরত খতিব-ইমাম -মোয়াজ্জিন ও খাদেম দের নিয়ে সিরাজগঞ্জ শহরে হাজী মো : আব্দুস সাত্তারের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চলমান কার্যক্রমের উপর এক মহতি আলোচনা সভার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে এই মহতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ গণ মানুষের হৃদয়ের স্পন্দন, হাজী মো: আব্দুস সাত্তার : সভা পরিচালনা করেন, মতিসাহেবের ঘাট জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক আল মামুন ।
প্রধান অতিথি হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, যতদিন বেঁচে থাকবো সিরাজগঞ্জ শহর কে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব ইনশাআল্লাহ। তিনি উপস্থিত ইমাম মোয়াজ্জিনদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে, মসজিদে অবস্থানরত মুসল্লিদের উদ্দেশ্যে বলবেন, আপনাদের নিজেদের বাড়িঘরের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন নিজ উদ্যোগে, তাহলে পর্যায়ক্রমে সারাদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
উল্লেখ্য : হাজী মোঃ আব্দুস সাত্তার প্রতিদিন সিরাজগঞ্জ শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১৫০ জনের পুরুষ / মহিলা টিম নিয়ে ফজর নামাজের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন । উনার এই মহৎ কাজে উদ্বুদ্ধ হয়ে আশপাশের জেলাগুলোয় প্রশংসা কুড়িয়েছেন। উনার এই মহৎ কাজে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় । পরিশেষে সবার জন্য উন্নত খাবার পরিবেশন করা হয় এবং সবার জন্য হাদিয়া উপহার তুলে দেন হাজী মো: আব্দুস সাত্তার।
আপনার মতামত লিখুন :