দিনাজপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।। 


মাদকমুক্ত ফুলবাড়ী চাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ১৭ জুন সকাল ১১ টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির আয়োজনে ফুলবাড়ী উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।


র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশীদ আলম মতি তিনি বলেন সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূল করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং শহর বন্দর গ্রাম অঞ্চলের প্রতিটি অলি গলি থেকে মাদকের যে উৎপাত বৃদ্ধি পেয়েছে তা আমাদের শক্ত হাতে দমন করতে হবে।


আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুক্ত রাজ্য বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিনি বলেন বর্তমান সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সন্তানদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে আর এর জন্য চাই আমাদের জনসচেতনতা।


তিনি আরও বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিজিবি'র কড়া নিরাপত্তা উপেক্ষা করেও প্রতিনিয়ত দেশে মাদকদ্রব্যের চোরাচালান পাচার করছে চোরাকারবারীরা আর এইসব চোরাচালান দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যুবসমাজ ধ্বংসে পরিণত হচ্ছে।


আমরা পরিশেষে দেশের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সেনাবাহিনী র‌্যাবের প্রতি আহ্বান করছি আপনারা আর একটু কঠোর হোন মাদকের হাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করুন।


দেশে মাদক নির্মূল করতে হলে আইনশৃঙ্খলার পাশাপাশি জনসচেতনতা জরুরী বলেও মনে করেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।


এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম।


ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সাবেক ছাত্রনেতা মুর্তজা হক অষ্টিন যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোন্নাফ মুকুল এবং ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজের নারীপুরুষেরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ